চুয়েট ও বিআইএম এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চুয়েট প্রতিনিধি
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ (১২ অক্টোবর) রবিবার বিকাল ৪.৩০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআইএম এর পক্ষ থেকে স্বাক্ষর করেন বিআইএম আইকিউএসি’র পরিচালক ও প্রোডাকশন ম্যানেজমেন্ট ডিভিশন এর হেড প্রকৌশলী ড.মো:মামুনুর রশিদ।

চুয়েটের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড.কাজী আফজালুর রহমান ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং বিআইএম এর পক্ষে উপস্থিত ছিলেন বিআইএম এর চট্টগ্রাম কেন্দ্রের কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ আব্দুর রউফ।

সম্পর্কিত