বাউবি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি
বাউবি লোগো ও ফলাফল সংক্রান্ত ওয়েবাসাইটের হোমপেজ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বাউবি লোগো ও ফলাফল সংক্রান্ত ওয়েবাসাইটের হোমপেজ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) বেলা ৩টারর দিকে এইচ.এস.সি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৫ এর ফলাফল বাউবির পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 

পরীক্ষার্থীরা বাউবির ফলাফল সংক্রান্ত ওয়েবাসাইটে (https://result.bou.ac.bd) প্রবেশের মাধ্যমে স্টুডেন্ট আইডি প্রদান সাপেক্ষে ফলাফল দেখতে পারবেন।

এর আগে ৪ জুলাই থেকে ৮ আগস্ট সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় বাউবি এইচএসসি পরীক্ষা। এবার ২৪৪ পরীক্ষা কেন্দ্রে ৩৮ হাজার ৪ শত ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

সম্পর্কিত