পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১২৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় মো. শওকত আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক মো. রুকুনুজ্জামান, ব্যারিস্টার-এট-‘ল এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।
সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা।