খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্থানীয়জ নপ্রতিনিধিগণ, থানা অফিসার ইন-চার্জ-প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুয়েটে নবগঠিত নিরাপত্তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের নবগঠিত নিরাপত্তা কমিটিরস ভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক।
এছাড়া মতবিনিময় সভায় খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, যোগিপোল ইউনিয়ন ইউপি সদস্য মো. মামুন শেখ, এনামুল কবির, যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ইসমাইল পারভেজ, খানজাহান আলী থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধি সহ উপস্থিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও কুয়েটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।