ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে আগামীকাল

ক্যাম্পাস রিপোর্ট
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' নামে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে আজ বুধবার তিনি তার প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

উমামার প্যানেলের স্লোগান দুটি। তা হলো- দখলদারিত্বের বিরুদ্ধে ও পলিটিক্যালি কশিয়াস বাট অ্যাকাডেমিক ক্যাম্পাস।

৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা। 

এদিকে, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

সম্পর্কিত