ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজা সেবনের সময় প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৫০২৩ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীদের একজন শেখ মুজিবুর রহমান হলের এবং অপরজন সূর্য সেন হলের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ৫০২৩ নম্বর কক্ষের এক আবাসিক শিক্ষার্থী জানান, গোসল শেষে রুমে প্রবেশ করে দেখি তারা বেডের ওপর গাঁজা তৈরি করে রেখেছে। ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তারা ক্ষতি করতে পারত। পরে পাশের রুমের সিনিয়রদের জানালে তারা হাতেনাতে ধরে ফেলে এবং হল প্রশাসনকে খবর দেয়।