নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

আসাদুল্লাহ আল গালিব, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়
বাম থেকে যাহরা বাতুল মেহরীন ও অনিক চন্দ্র কর। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বাম থেকে যাহরা বাতুল মেহরীন ও অনিক চন্দ্র কর। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ডান্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে যাহরা বাতুল মেহরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে অনিক চন্দ্র কর নেতৃত্বে এসেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে ‘নেক্সট রিদম’-এর মধ্য দিয়ে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।

সভাপতি-সম্পাদক ছাড়াও নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে হৃদিকা ত্রিপুরা ডানা, ইভেন্ট ম্যানেজার তানভীর ইসলাম রানা, জয়েন্ট ইভেন্ট ম্যানেজার হৃদি চিরন, কোষাধ্যক্ষ আফিয়া জাহিন ঊষা, ফ্লোর ম্যানেজার ফারহানা খানম বৃষ্টি, জয়েন্ট ফ্লোর ম্যানেজার সুস্মিতা রায়, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার লামিয়া সালসাবিন লিয়া, প্রোডাকশন ম্যানেজার রিয়া মুনতাহা ও প্রতিচী মণ্ডল এবং কোরিওগ্রাফিে শাহরিয়ার রনি দায়িত্ব পেয়েছেন।

ক্লাবটি নবনির্বাচিত সভাপতি যাহরা বাতুল মেহরীন বলেন, নাচ শুধু বিনোদনের প্রকাশ নয়, এটি আবেগ আর আমাদের সত্তার পরিচয়। নাচ আমাদের আত্মপ্রকাশ, দলগত সহযোগিতা আর শিল্পের সৌন্দর্যকে অনুভব করা শেখায়। আমাদের লক্ষ্য এই প্রতিভাকে আরও বিকশিত করা এবং প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। ডান্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক অনিক চন্দ্র কর বলেন, ডান্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের ক্লাব সবসময় নৃত্যের মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কাজ করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে আরও গতিশীল ও পেশাদারভাবে এগিয়ে নিতে চাই।

সম্পর্কিত