নোবিপ্রবিতে নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠান

নোবিপ্রবি প্রতিনিধি।
বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অথিতিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অথিতিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যলয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির “নবীন বিতার্কিক বরণ অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ১৮ আগস্ট ২০২৫,  বিশ্ববিদ্যলয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ক্লাব  বিশ্ববিদ্যলয়ের জন্য অহংকার ও গর্বের সংগঠন। এ সংগঠন এ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনের মাধ্যমে  বিশ্ববিদ্যলয়ের জন্য সুনাম বয়ে এনেছে। আমি প্রথমেই এ সংগঠনের সাফল্য কামনা করি।  বিশ্ববিদ্যলয়ের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যে সংগঠনগুলোকে আমরা প্রমোট করি তার মধ্যে ডিবেটিং সোসাইটি অন্যতম।

এ সময় তিনি আরও বলেন, বিতর্ক একটি শিল্প। কারণ এর মাধ্যমে কেবল নতুন জ্ঞান সৃজন হয় না, বরং যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে কিভাবে হাসিমুখে তীর্যক বাক্য হজম করতে হয়- তা শেখা যায়। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জড়তা দূর হয়। শিক্ষার্থীদের কো-কারিকুলাম দক্ষতাগুলোর মাঝে অন্যতম দক্ষতা হতে পারে বিতর্ক-যা তাদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী এবং ভাষা শহিদ আব্দুস সালাম হলের সহকারী প্রভোস্ট আব্দুল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি মুবদি ইসলাম রাফিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অথিতিবৃন্দ। এর আগে  বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন অফিস রুম উদ্বোধন করেন। প্রসঙ্গত, অনুষ্ঠান উপলক্ষে আঞ্চলিক বিতর্ক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

সম্পর্কিত