রাকসুর ২৩ পদের ২০টিতে শিবিরের জয়

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের বিপরীতে ভিপি এজিএসসহ ২০ পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। অন্যদিকে জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল ও বিজ্ঞান সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এজিএসে পদে এক হাজার ভোটের ব্যবধানে হেরেছেন ছাত্রদলের প্রার্থী এষা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল থেকে জানা যায়, রাকসুর জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে সালাহউদ্দিন আম্মার, ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র থেকে তোফায়েল আহমেদ তোহফা বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।

হল সংসদে শিবিরের বড় ব্যবধানে জয়

রাকসু নির্বাচনে হল সংসদের শীর্ষ পদে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ঘোষিত ফলাফলে দেখা যায় প্রতিটি হলেই ভিপি, জিএস এবং এজিএস তিনটি পদই পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

মাদার বখশ হল সংসদে ভিপি পদে মো. রুবেল আলি ও জিএস পদে ইব্রাহিম হোসাইন, শেরে বাংলা ফজলুল হক হলে ভিপি পদে রানা হোসাইন ও জিএস পদে তানজীল হোসাইন, শাহ মখদুম হলে ভিপি পদে শামীম পাটোয়ারী ও জিএস পদে বায়জিদ, নবাব আব্দুল লতিফ হলে নেয়ামত উল্যাহ ও জিএস পদে নুরুল ইসলাম শহীদ, সৈয়দ আমির আলি হলে ভিপি পদে নাঈম ইসলাম ও জিএস পদে সাব্বির ইসলাম এবং শহীদ শামসুজ্জোহা হলে ভিপি আশিকুর রহমান ও জিএস পদে সোয়াইব হোসেন জয়ী হয়েছেন।

হবিবুর রহমান হল সংসদে ভিপি পদে আহমাদ আহসান উল্লাহ ফারহান ও জিএস পদে আশিক শিকদার, মতিহার হলে তাজুল ইসলাম ও জিএস পদে আরিফুল ইসলাম, সোহরাওয়ার্দী হলে ভিপি কাউসার হাবিব ও জিএস সাচ্ছু হোসেন এবং বিজয়-২৪ হলে ভিপি রাছেল মিয়া ও জিএস ইমরুল হাসান মিশকাত নির্বাচিত হয়েছেন।

নারী শিক্ষার্থীদের হলগুলোর সংসদেও বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির প্যানেল

বেগম খালেদা জিয়া হল সংসদে ভিপি পদে সাবরিনা মারজান ও জিএস পদে জারিন তাসনিম রিফা, জুলাই-৩৬ হলে ভিপি পদে সৈয়দা সমাপিকা আহমেদ সিমি ও জিএস পদে তাসফিয়া তাবাস্সুম, রহমতুন্নেসা হলে ভিপি পদে সাইফুন নাসিরা ও জিএস পদে হাবিবা আক্তার রিয়া এবং মন্নুজান হলে ভিপি সুমাইয়া জাহান ও জিএস তাসমেরি জাহান তন্বী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া রোকেয়া হলে ভিপি অর্পণা হক মুগ্ধ ও জিএস মোসা. লায়লা খাতুন, তাপসি রাবেয়া হলে ভিপি মরিয়ম খাতুন ও জিএস তাওহিদা আক্তার, মন্নুজান হলে ভিপি সুমাইয়া জাহান এবং জিএস তন্নী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য ছাত্র হলের মত সব ছাত্রী হলেও ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

সম্পর্কিত