শাকসু নিয়ে প্রেস ব্রিফিং স্থগিত,উত্তপ্ত শাবিপ্রবি

শাবিপ্রবি থেকে আশিকুর রহমান
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত  ভাইস চ্যান্সেলর সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভাইস চ্যান্সেলর শাকসু নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনিবার্য কারনে সংবাদ সম্মেলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শাকসু নিয়ে প্রেস ব্রিফিং স্থগিত হওয়ার খবরে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে অবস্থান নিয়েছে।

এই সময় শিক্ষার্থীরা " শাকসু চাই, শাকসু দাও,নইলে গদি ছাইড়া দাও।শাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না,শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার? সাস্টিয়ান সাস্টিয়ান এক হও,লড়াই করো ইত্যাদি স্লোগান দেয়।উল্লেখ্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচনের জন্য ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিশন।

সম্পর্কিত