জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরে ৫৮ লাখ ৫০ হাজার টাকার গবেষণা অনুদান পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩৬ জন শিক্ষক। গত ১৯ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৬২টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তন্মধ্যে ১৮ টি গবেষণা প্রকল্পের আওতায় যবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ১৮ জন শিক্ষক ও তাঁদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ১৮ জন শিক্ষক স্থান পেয়েছেন।
যবিপ্রবি থেকে নির্বাচিত গবেষকরা হলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড.শেখ মিজানুর রহমান, ও ড. মোঃ নাজমুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, ড. মোঃ আব্দুর রউফ সরকার, ড. মোঃ মশিয়ার রহমান ও ড. এস এম খালেদুর রহমান ও প্রভাষক উমামা খান, মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ড. মোঃ মীর মোশারফ হোসাইন ও ড. মোঃ আনিসুর রহমান ও সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার ও ড. অভিনো কিবরিয়া ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ সামিনুর রহমান ও প্রভাষক তনয় চক্রবর্তী , পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার, সহযোগী অধ্যাপক ড. মোঃ শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা ও রাজিব কান্তি রয়, খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও প্রভাষক আশরাফুল আলম।