বিসিএস পরীক্ষার্থীদের জন্য ইবিতে বিশেষ বাস সার্ভিস

ইবি প্রতিনিধি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

আসন্ন ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ছয়টি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ইবি শাখা ছাত্রশিবিরের প্রতিনিধি দল। পাশাপাশি উপাচার্যের কাছেও মৌখিকভাবে দাবি জানানো হয়। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে উপাচার্য পরিবহন প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুক পেজে রেজিস্ট্রেশনের আহ্বান জানালে ৩০০ শিক্ষার্থী আবেদন করেন। তারা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর যাতায়াতে সমস্যা তৈরি হয়েছিল। ব্যক্তিগতভাবে যাওয়া যেমন ব্যয়বহুল, তেমনি কষ্টসাধ্যও। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করি। সে লক্ষ্যেই এবার বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।”

সম্পর্কিত