চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চবি প্রতিনিধি।
চাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের পূর্ণাঙ্গ দল ঘোষণা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের পূর্ণাঙ্গ দল ঘোষণা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেওয়ার জন্য ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস প্রার্থী হিসেবে মো. শাফায়াত হোসেন মনোনীত হয়েছেন। এছাড়া ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক এজিএস পদে প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা প্রদান করেনি এবং নির্দিষ্ট কোনো সংগঠনের প্রতি পক্ষপাতদর্শী আচরণ করছে।

আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এখন পর্যন্ত চাকসুর ২৬টি পদে ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে ৬৩৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সম্পর্কিত