রবিবার থেকে চবির সকল কার্যক্রম সশরীরে

চবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে নয়, বরং সশরীরে স্বাভাবিক নিয়মে চলবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

অনলাইনে ক্লাস নেওয়ার কোন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। কিছু মিডিয়া অনলাইনে ক্লাস নেওয়ার ভুল সংবাদ প্রচার করেছে। যারা এমন করেছেন, তাদেরকে এ ব্যাপারে সংশোধনী দেয়ার জন্য এবং সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংবাদ যাচাই বাছাই করে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে পরিবেশন করার জন্য চবি প্রশাসন অনুরোধ জানাচ্ছে।

সম্পর্কিত