চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সভার সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সভায় উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী, অবসারপ্রাপ্ত মহাপরিচালক ও ডিএমডি (বিটিবিএল) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, গণিত বিভাগের অধ্যাপক ড. সুনীল ধর এবং মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।
অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) জনাব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আয়নাল হক এবং ডিবিএল গ্রুপের পরিচালক প্রকৌশলী মেজর (অবঃ) মো. ফিরোজ খান ফরাজী।
সিন্ডিকেট সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
সভায় বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।