ঢাবির ভর্তি পরীক্ষা: জানুন পাঁচ ইউনিটের সব তথ্য

ঢাবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এ বছরও শুধুমাত্র ২০২০–২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। ইউনিটভিত্তিক যোগ্যতা ও নিয়মে এসেছে কিছু পরিবর্তন।

🔹 বিজ্ঞান ইউনিট

বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ যোগফল (চতুর্থ বিষয়সহ) ৮ থাকতে হবে, আলাদাভাবে প্রতিটি পরীক্ষায় ৩.৫। মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থীরা আবেদন করলে তাদের জিপিএ যোগফল ৭.৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

🔹 কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

মানবিক শাখার শিক্ষার্থীদের ন্যূনতম যোগফল ৭.৫, প্রতিটি পরীক্ষায় ৩। বিজ্ঞান বা বাণিজ্য শাখা থেকে আবেদনকারীদের জন্য যথাক্রমে ৮.০ ও ৭.৫ যোগফল প্রয়োজন।

🔹 ব্যবসা শিক্ষা ইউনিট

ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের ন্যূনতম যোগফল ৭.৫ (প্রতিটি পরীক্ষায় ৩)। বিজ্ঞান শাখার ক্ষেত্রে যোগফল ৮ এবং মানবিক শাখার জন্য ৭.৫।

🔹 চারুকলা ইউনিট

যেকোনো শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। ন্যূনতম জিপিএ যোগফল ৬.৫, আলাদাভাবে ৩ থাকতে হবে।

🔹 আইবিএ ইউনিট

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৩.৫ করে এবং মোট যোগফল ৮ থাকা আবশ্যক। এ-লেভেল প্রার্থীদের জন্য কমপক্ষে দুই বিষয়ে A গ্রেড ও নির্ধারিত পয়েন্ট মান পূরণ করতে হবে।

🔹 সময়সূচি ও পরীক্ষা পদ্ধতি

চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর

ব্যবসা শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর

বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর

আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর

সব পরীক্ষায় ১০০ নম্বরের লিখিত ও এমসিকিউ মিলিয়ে মূল্যায়ন হবে, অতিরিক্ত ২০ নম্বর যোগ হবে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে।

🔹 আবেদন ফি

প্রতি আবেদন ফি ১,০৫০ টাকা; নির্ধারিত ব্যাংক বা অনলাইনে পরিশোধযোগ্য।

পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও আরও সাতটি বিভাগীয় শহরে।

/এমএস

সম্পর্কিত