শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গত বছরের ন্যায় কৃষি গুচ্ছে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।
শুক্রবার (৩১ অক্টোবর) নয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি সংশ্লিষ্ট কার্যক্রম সমাপ্তি বিষয়ে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে শেষ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনিধি অংশগ্রহণ করেন।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।