জাবিতে শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন আবাসিক ভবনের অষ্টম তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা এ টি এম তানভীর রহমান। এছাড়া সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী কম্পট্রোলার মো. ফখরুল ইসলামকে।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

/এজি

সম্পর্কিত