জাবি উপাচার্যের সঙ্গে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি প্রতিনিধি।
টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর ঢাকাস্থ কার্যালয়ের পরিচালক মোহাম্মেদ আলী আরমাআন আজ সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা তিনটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে মোহাম্মেদ আলী আরমাআন গবেষণা, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান। উপাচার্য এ আগ্রহের জন্য ভ্রাতৃপ্রতিম তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, টিকা’র ঢাকা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল কাদির বায়আন, জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত