জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে দীর্ঘ ৪৫ ঘণ্টা পর। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, ভোট গণনার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র কিছু আনুষঙ্গিক কাজ শেষ করলেই দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। অধিকাংশ হলে বিকেল ৫টার মধ্যেই ভোট শেষ হলেও কিছু হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাত ১০টার পর সিনেট ভবনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয় এবং প্রায় ১৮ ঘণ্টা টানা গণনা শেষে শনিবার তা সম্পন্ন হয়।
নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মেলে। অংশগ্রহণ করেছে প্রায় ৬৮ শতাংশ ভোটার।