টান টান উত্তেজনায় জাকসু ফলাফলের অপেক্ষা

জাবি প্রতিনিধি।
চলছে জাকসুর ভোট গণনা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চলছে জাকসুর ভোট গণনা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে উত্তেজনা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর রাতেই ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার পর থেকে ভোট গণনা শুরু হলেও এখনও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি।

এখন পর্যন্ত চারটি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ১৫টি হলে গণনা চলমান থাকায় শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও প্রত্যাশা বাড়ছে। নামাজের বিরতির কারণে গণনা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলেও পুনরায় কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল পেতে রাত গভীর কিংবা ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এদিকে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে ফলাফলের অপেক্ষার উত্তেজনা।

সম্পর্কিত