কুয়েটে ক্লাব ফেয়ার শুরু, পর্দা নামছে কাল

কুয়েট প্রতিনিধি
কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গনে ২ দিনব্যাপী ক্লাব ফেয়ার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গনে ২ দিনব্যাপী ক্লাব ফেয়ার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র-কল্যাণ) কার্যালয়ের আয়োজনে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. বি. এম. ইকরামুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ক্লাব ফেয়ার ২০২৫’ এ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ২৪ টি ক্লাবের অংশগ্রহণে ১৮ অক্টোবর শনিবার রাত পর্যন্ত চলবে।

সম্পর্কিত