নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম কমিটি গঠন

জাককানইবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৯ অক্টোবর শাহ বিলিয়া জুলফিকারকে সভাপতি ও মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। সেই সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রেরণের নির্দেশনা দেওয়া হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. মেহেদি হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত, সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ (দৈনিক সানশাইন), সহ-সাংগঠনিক সম্পাদক রুহানা আক্তার রিমি, অর্থ সম্পাদক গোলাম রাসূল ইকরা, দপ্তর সম্পাদক মো. তাসনিম হক রাফি (দৈনিক রূপালী বাংলাদেশ), উপদপ্তর সম্পাদক নবনিতা দাস রাখি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. জাফর সাদিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইস্রাফিল আকন্দ রুদ্র, প্রচার সম্পাদক সাদিয়া বিনতে সুলতান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রবিউল ইসলাম, সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারজানা ইয়াছমিন শ্রাবণী ও নাহিদ ইবনে শহিদ, এবং কার্যনির্বাহী সদস্য তাকিয়া তাহসিনা তিমু ও গুনগুন ভদ্র।

নবনির্বাচিত সভাপতি শাহ বিলিয়া জুলফিকার বলেন,“আজ আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। তরুণদের নিয়ে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও লেখালেখির মানোন্নয়নে আমরা কয়েকটি কর্মশালার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি, সবাই নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে এবং একসাথে কাজ করে তরুণ লেখকদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলবে।”

/এমএস

বিষয়:

জাককানইবি

সম্পর্কিত