অবশেষে শাকসুর নির্বাচন কমিশন গঠন

শাবিপ্রবি প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছকে প্রধান নির্বাচন কমিশনার রেখে ১৩ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর উপস্থিতিতে কমিটির ঘোষণা করেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার, নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি, স্থপতি ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

সম্পর্কিত