ইআইবির ফাজিল পরীক্ষায় দারুন্নাজাত কামিল সেরা

নিজস্ব প্রতিবেদক।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পরীক্ষায় দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সর্বাধিক এ+ অর্জন করেছে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পরীক্ষায় দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সর্বাধিক এ+ অর্জন করেছে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে ২০২৩ সালের ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষার চারটি বর্ষেই পাসের হার ৯২ শতাংশের বেশি। এর মধ্যে চার বর্ষের ফলেই দেশের সব মাদ্রাসাকে পেছনে ফেলে শীর্ষে স্থান পেয়েছে রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি চার বর্ষ মিলিয়ে সর্বাধিক ৪৩টি এ+ অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ১০ হাজার ৭৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছে মাত্র ৪৩৮ জন শিক্ষার্থী এবং ১৫৯ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

বর্ষভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১ম বর্ষে পাসের হার ৯২ দশমিক ১৩ শতাংশ, ২য় বর্ষে ৯৫ দশমিক ৫৮ শতাংশ, ৩য় বর্ষে ৯৫ দশমিক ৮০ শতাংশ এবং ৪র্থ বর্ষে সর্বোচ্চ ৯৬ দশমিক ৫৯ শতাংশ।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, এবারের ফল আমাদের জন্য সন্তোষজনক। ধাপে ধাপে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা এখন নিয়মিত ক্লাস করছে, পাঠে মনোযোগ দিচ্ছে ও পরীক্ষা প্রস্তুতিতেও আরও যত্নবান হচ্ছে। এর ইতিবাচক প্রভাব আমরা সরাসরি ফলাফলে দেখতে পাচ্ছি। আগামীতে আমরা এই ধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও উন্নত করার উদ্যোগ নেব।

সম্পর্কিত