ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে ২০ নভেম্বর, ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে শরৎকালীন সেমিস্টার ২০২৫-এর প্রতিটি বিভাগ থেকে বাছাই করে মেধাবী শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়। ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও আনুপাতিক হারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় জন, বিজনেস স্টাডিজ বিভাগের সাত জন, আইন বিভাগের চার জন, ইংরেজি বিভাগের চার জন, ফার্মেসি বিভাগের তিন জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন এবং আইটি বিভাগের এক জনসহ মোট ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এই বৃত্তি তোমাদের অর্জন। তোমাদের দায়িত্ব এখন আরও বেশি। তোমাদের এই মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগাবে, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জল হয়। উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে এই বৃত্তির উদ্দেশ্য তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।