চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র সভা

চুয়েট প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটি “Committee for Higher Studies & Research (CHSR)”- এর ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ডিসেম্বর (সোমবার) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর-এর চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ৃ

বিষয়:

চুয়েট

সম্পর্কিত