সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসানে মাস্টার্সের সুযোগ, চলছে স্কলারশিপের আবেদন

ক্যাম্পাস রিপোর্ট ডেস্ক
ইউনিভার্সিটি অব লুসান, সুইজারল্যান্ড ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব লুসান, সুইজারল্যান্ড ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান (University of Lausanne) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি ১০টি পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করে।

এই স্কলারশিপ মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) বাইরের শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডে মাস্টার্স অধ্যয়ন করতে পারবেন মাসিক ভাতা ও টিউশন ফি মওকুফের সুবিধাসহ।

বৃত্তির মূল তথ্য

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঁ ভাতা পাবেন। এটি পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল এক বছর ছয় মাস থেকে দুই বছর (কোর্সভেদে) পর্যন্ত প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না, তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।

প্রোগ্রাম ও অনুষদ: লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-

– আন্তবিভাগীয় প্রোগ্রাম

– কলা অনুষদ

– জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান

– ভূবিজ্ঞান ও পরিবেশ

– ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান

– সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান

– আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন

– ব্যবসায় ও অর্থনীতি

যোগ্যতার শর্ত

– প্রার্থীর বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা লুসান বিশ্ববিদ্যালয়ের সমমানের।

– আগের শিক্ষাজীবনে ধারাবাহিক ভালো ফলাফল থাকতে হবে।

– কোর্সের ভাষা অনুযায়ী ফরাসি বা ইংরেজিতে অন্তত C1 লেভেলের দক্ষতা থাকতে হবে।

– আবেদনকারীকে নিজের অন্যান্য ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে।

– আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হতে পারবেন না।

– যেকোনো বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

বৃত্তির সুবিধা

– মাসে ১,৬০০ সুইস ফ্রাঁ ভাতা

– কোর্স রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঁ

– ইউরোপে উচ্চশিক্ষার অভিজ্ঞতা

– আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ

– অভিজ্ঞ অধ্যাপকদের কাছ থেকে শেখার সুযোগ

প্রয়োজনীয় কাগজপত্র

– পূর্ণাঙ্গ আবেদন ফরম

– একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট

– পাসপোর্ট সাইজ ছবি

– সিভি (CV)

– দুটি সুপারিশপত্র

– মোটিভেশন লেটার

– ভাষা দক্ষতার সনদ (TOEFL/IELTS)

– পাসপোর্টের কপি

– প্রশাসনিক ফি প্রদানের প্রমাণ (২০০ সুইস ফ্রাঁ)

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে অনলাইনে। একই আবেদনপত্রের মাধ্যমে ভর্তি ও স্কলারশিপের আবেদন সম্পন্ন হবে, আলাদা করে আবেদন করতে হবে না। সব নথি একত্রে একটি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ই–মেইলে পাঠানো বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

যেসব দেশ Lisbon Recognition Convention-এ সই করেনি, সেসব দেশের আবেদনকারীদের নথির সিলযুক্ত কপি ডাকযোগে পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা

আবেদন জমাদানের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৫

ফলাফল প্রকাশ: ২০২৬ সালের এপ্রিলের শুরুতে

বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: [www.unil.ch]

সম্পর্কিত