জকসুতে ছাত্রদল ও ছাত্রঅধিকারের "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল

জবি থেকে রাশেদ
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন জকসু নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।প্যানেলে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
প্যানেলের নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ।

উল্লেখ্য, প্যানেল ঘোষণার সময় বাদ পড়া ছাত্রদলের ত্যাগী নেতারা প্যানেল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন। নাম প্রকাশ না করার শর্তে জবি ছাত্রদলের একজন আহবায়ক সদস্য বলেন, "ছাত্রদলের ক্রান্তিলগ্নে আমরাই পাশে ছিলাম।অথচ তথাকথিত ইনক্লুসিভ প্যানেলের নাম করে আমাদের মত ত্যাগী নেতাদের মাইনাস করা হয়েছে।আমরা এই প্যানেল প্রত্যাখ্যান করছি।"

বিষয়:

জকসু

সম্পর্কিত