রায়ের উল্লাসে রাকসুর মিষ্টি বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরিয়ান নুয়াইতুন রাউফ
মিস্টি বিতরন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
মিস্টি বিতরন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জুলাই আন্দোলনে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রতিনিধিরা। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাকসু ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা।

এ সময় রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ খুনি হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা হয়েছে তাতে আমরা খুশি। এখন দ্রুত এই রায় বাস্তবায়ন করতে হবে। এটি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারসহ দেশের মানুষের জন্য বড় অর্জন হবে এবং একটি ইতিহাস তৈরি করবে।

সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ১৭ বছরের জমানো ক্ষত আঘাতের রায় আজকে আসছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকান্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকান্ড এগুলা এক একটা ক্ষত যার রায় আজ এসেছে। ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যাক্তিগত কথা বল্লে আমার মতো শতশত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।

এসময় রাকসুর সাধারণ সম্পাদক(জিএস) সালাহউদ্দিন আম্মারসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত