শিক্ষার্থীদের উপর চলমান সন্ত্রাসী হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি থেকে মো: রাশেদুজ্জামান রাশেদ।
বিক্ষোভ মিছিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিক্ষোভ মিছিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আজ ( ৩১ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার রাত ৯টার  সময় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। 
বিক্ষোভে নেতারা মনে করেন শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলন দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। এছাড়া তাঁরা অভিযোগ করে  বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে তাই যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, "দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে।" এসময় তিনি তাদের হুঁশিয়ারি করে বলেন, "ফ্যাসিস্টদের যে কোনো পদচারণা প্রতিহত করা হবে এবং  শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।"

এছাড়া ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। এসময় তিনি অভিযোগ করে বলেন শিক্ষার্থীদের উপর  চলমান সন্ত্রাসী হামলা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। তিনি যোগ করেন বলেন, "আমরা আশঙ্কা করছি যেভাবে এখন সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা  হামলা চালাচ্ছে যে যেকোনো মুহূর্তে দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগের দোষরা।"

এছাড়া বিক্ষোভে আরও বক্তব্য প্রদান করেন  শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  জাফর আহমেদ, যুগ্ন আহবায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান,রবিউল আউয়াল রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিয়া রাসেল , তুহিন, রাহাত সজল মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত