বট আইডির মাধ্যমে আমাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে

শাবি থেকে আশিকুর রহমান
ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি ও হুমকির ঘটনার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। কর্মসূচিতে বট আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই কথা বলেন সংগঠনটির সভাপতি রাহাত জামান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করেন শাখা ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদল সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান ও সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ।

বক্তব্যে ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন বোন যিনি বামজোট করেন তিনি হাইকোর্টে রিট করায় গণধর্ষণের হুমকির শিকার হয়েছেন। যার হুমকি দিয়েছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই, নারী শিক্ষার্থীসহ সকল সাধারণ শিক্ষার্থীর পাশে ছাত্রদল রয়েছে। এস এম ফরহাদ ৫ই আগস্টের পূর্বে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলো। সে তখনও পদত্যাগ করে নি, পরেও পদত্যাগ করে নি। তার বিরুদ্ধে বামজোটের একজন নারী শিক্ষার্থী রিট করায় গণধর্ষণের হুমকি পেতে হয়েছে। ঢাবি প্রশাসনকে বলতে চাই, অতিদ্রুত তার (হুমকিদাতা) ছাত্রত্ব বাতিল করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

উল্লেখ্য, ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোটের এক নারী। পরে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ‘গণধর্ষণের পদযাত্রা’ লিখে হুমকি দেন আলী হোসেন নামের এক শিক্ষার্থী। এরই প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে।

সম্পর্কিত